প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশ: ১৯:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি মোঃ ম‌ঈন উদ্দিন, আহ্বায়ক, জীবননগর উপজেলা যুবদল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জীবননগর উপজেলা বিএনপি।

সাবেক চেয়ারম্যান, সীমান্ত ইউনিয়ন। আমাকে নিয়ে অনুসন্ধানীমূলক জাতীয় পত্রিকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন বিভিন্ন সময়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার ও প্রকাশ করেছে।এখানে উল্লেখ্য(স্বর্ণ লুটের মাস্টার মাইন্ড,সাক্ষাৎ শয়তান,মাদক কারবারের গোপন কৌশল ফাঁস,একের পর এক খুন করে অধরা,অস্ত্র কারবারের তথ্য ফাঁস,মঈন ও আমিন এর কারণে হারলো বিএনপি সহ)নানাবিধ শিরোনামে যে,মিথ্যা/ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে ও অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে,তাতে রাজনৈতিক ও সামাজিক ভাবে আমার ও আমার পরিবারকে আলোচনা ও সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে।

তাই,আমরা এই ধারাবাহিক প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও উদ্বেগ প্রকাশ করছি।এক্ষেত্রে আগামীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।পাশাপাশি আগামীতে স্বনামধন্য জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন সংবাদ প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে আরো বেশি অনুসন্ধানী ও দায়িত্বশীল হবে বলে,আমরা আশা প্রকাশ করছি।

প্রকাশিত সংবাদের প্রতিবাদের পক্ষে-
১/মোঃ মঈন উদ্দিন 
২/মোঃ আমিন উদ্দিন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন