আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই টুর্নামেন্টের জন্য লিটন দাসকে অধিনায়ক এবং তাওহীদ হৃদয়কে সহ-অধিনায়ক করা হয়েছে।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:২২, ২ সেপ্টেম্বর ২০২৬
এই টুর্নামেন্টের জন্য লিটন দাসকে অধিনায়ক এবং তাওহীদ হৃদয়কে সহ-অধিনায়ক করা হয়েছে।
২০তম এশিয়ান গেমসের ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ।
এশিয়ান গেমসের দল গঠন করা হয়েছে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়। ওপেনিংয়ে লিটনের সঙ্গে আছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন।
ব্যাটিং বিভাগে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ও ইয়াসির আলী চৌধুরী রয়েছেন। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
১৫ সদস্যের দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।