নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আহতরা হলেন— প্রতিদিনের বাংলাদেশের মো. জহিরুল ইসলাম, আগামীর সময়ের মো. সিয়াম হোসেন গাজী ও কন্ট্রিবিউটর সাংবাদিক মো. তোফায়েল আহমেদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
আহত সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা চালান। এতে আমিসহ তিনজন আহত হই। পরে পথচারীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেছেন। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।