এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১১:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার (২৮ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ দর্শনা, মুন্সিপুর, আইসিপি ও ফুলবাড়ী বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
অভিযানে ১৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২০০ পিস ভারতীয় ক্রিম, ৩ বক্স ভারতীয় চিকিৎসাসামগ্রী, ২ পিস ভারতীয় শাড়ি, ৩৪৮ পিস ভারতীয় কসমেটিকস, ৯ দশমিক ৯ কেজি পারদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।