আলমগীর হোসেন ফয়সাল, লক্ষ্মীপুর
প্রকাশ: ১১:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বিষয়ে স্থানীয় অংশীজনদের নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সম্রাট খিসা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এহসানুল হক।
গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার আবেদ উল্যার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদারসহ সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরো সচেতনতা তৈরি করতে হবে। গ্রামের ছোটখাটো বিরোধ নিয়ে জেলা সদরে এসে মামলা করলে মানুষের অর্থ ও সময় দুটোই অপচয় হয়। অথচ গ্রাম আদালতের মাধ্যমে তুলনামূলক কম খরচে ও স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।
তিনি বলেন, গ্রাম আদালতে তিন মাসের মধ্যে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। সাধারণ মানুষ যাতে এ সেবার সুফল পায়, সে লক্ষ্যে গ্রাম আদালতগুলো সক্রিয় করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। অনেক ইউনিয়নে সরকারি অর্থায়নে এজলাসও স্থাপন করা হয়েছে।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।