শিশু স্মৃতি ধর্ষণ ও হত্যার বিচার দাবি: গফরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নূর মুহাম্মদ আজাদী, দক্ষিণ গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশ: ১৯:০০, ৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০২, ৭ অক্টোবর ২০২৬

শিশু স্মৃতি ধর্ষণ ও হত্যার বিচার দাবি: গফরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৫ নং যশরা ইউনিয়নে শিশু স্মৃতিকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত আসামি সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​'গফরগাঁও সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে অর্থের বিনিময়ে এই নৃশংস মামলাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। ফলে দীর্ঘ সময় পার হয়ে গেলেও ভুক্তভোগী পরিবার আজও ন্যায়বিচার পায়নি।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা ৩ দফা দাবি তুলে ধরেন:
১. শিশু স্মৃতির ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার সম্পন্ন করা।
২. মূল অভিযুক্ত ঘাতক সুমনের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করা।
৩. সমাজে শিশুদের নিরাপত্তা জোরদার করা এবং শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠবে। তাই অপরাধীকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করার জন্য তারা স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন