জামালপুরের মেলান্দহে মাদক সেবন ও বহনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

​এস আলম,জামালপুর

প্রকাশ: ১৯:০৮, ৭ অক্টোবর ২০২৬

জামালপুরের মেলান্দহে মাদক সেবন ও বহনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

জামালপুরের মেলান্দহে মাদক সেবন ও বহনের দায়ে সাজু (২৬) ও নাইম (২৫) নামের দুই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​আজ বুধবার (৭ অক্টোবর) মেলান্দহ উপজেলায় পরিচালিত একটি মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। আটক সাজু উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়নের বদরুদ্দিপাড়া গ্রামের বাসিন্দা এবং নাইম মালঞ্চ এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক সেবন ও বহনের সুনির্দিষ্ট অভিযোগে অভিযান চালিয়ে প্রথমে ওই দুই যুবককে আটক করা হয়। পরে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​উপজেলা প্রশাসনের পক্ষে জানানো হয়, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজ থেকে মাদক দূর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদকবিরোধী এসব কার্যক্রমে সর্বস্তরের স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে প্রশাসন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন