লামায় মাতামুহুরী কলেজ সড়ক বেহাল, দুর্ভোগে পথচারী-যানবাহন

​চিংনুমং মারমা, বান্দরবান

প্রকাশ: ১৯:৩৭, ৭ অক্টোবর ২০২৬

লামায় মাতামুহুরী কলেজ সড়ক বেহাল, দুর্ভোগে পথচারী-যানবাহন

​বান্দরবানের লামা উপজেলা সদরের মাতামুহুরী কলেজের সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন যাতায়াতকারী হাজারো যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের একাধিক স্থানের পিচ ও সুরকি উঠে গিয়ে তৈরি হয়েছে গভীর গর্ত। সাম্প্রতিক বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকায় সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মতো ছোট যান চলাচলের সময় দূর থেকে গর্ত বোঝা না যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

​স্থানীয় বাসিন্দারা জানান, লামা থেকে চকরিয়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে যোগাযোগের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও রোগী বহনকারী যানবাহন চলাচল করে। সংস্কারের অভাবে বর্তমানে সড়কটি দিয়ে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।

​দুর্ঘটনা এড়াতে ও জনদুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং লামা উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন তারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন