নোয়াখালীতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

আজিজুর রহমান, নোয়াখালীঃ

প্রকাশ: ১০:৩৬, ৭ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

নোয়াখালীতে গতকাল ০৬/১১/ইং রোজ শুক্রন্বার সন্ধ্যায় মাইজীতে  উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। সমাজের অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও অসংগতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠায় পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।

তাঁরা বলেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজ পরিবর্তন ও জনমত গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। এ ক্ষেত্রে অগ্রযাত্রা প্রতিদিন সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আরও সাহসী, অনুসন্ধানী ও জনকল্যাণমুখী সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা পত্রিকাটির সংবাদ পরিবেশনের মান, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার ধারা আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে পাঠকের আস্থা অক্ষুণ্ন রেখে জাতীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা এবং জনদুর্ভোগের চিত্র তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন তাঁরা।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ নভেম্বর নিবন্ধিত হওয়ার পর থেকে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছে। অল্প সময়ের পথচলায় বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পত্রিকাটি এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রতিনিধি আজিজুর রহমান। এতে নোয়াখালী সদর, সেনবাগ, চাটখিলসহ জেলার অন্যান্য প্রতিনিধিরা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রনি চৌধুরী,এমবি আলম,এড.আবু সাঈদ মোহাম্মদ নোমান, শাহাদাত হোসাইন বাবু, আকবর হোসেন সোহাগ, আজিজ আহমেদ, এ আর আজাদ সোহেল, হাবিবুর রহমান, খোরশেদ আহমদ, হিমেল আহমদ সহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে কেক কাটা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন