মোঃ হাবিবুর রহমান, সেনবাগ (নোয়াখালী)
প্রকাশ: ১৩:৪৬, ৭ নভেম্বর ২০২৬
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় সেনবাগ পৌর শহরের জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে আয়োজিত র্যালি ও সমাবেশে উপজেলার ১ নম্বর থেকে ১০ নম্বর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সেনবাগ পৌর শহরের জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেট এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, “আগামী চার বছর আমার জন্য দোয়া করবেন, যেন সেনবাগ থেকে মাদক নির্মূল করতে পারি এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করতে পারি।”
এ সময় তিনি আরও বলেন, “আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমি আরও চার বছর জোয়ান থাকতে চাই।” তাঁর এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সাড়া পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন মাস্টার, সাবেক আহবায়ক ফারুক বাবুল, নূর নবী বাচ্চু, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মিয়া মোহাম্মদ ইলিয়াস ও জামাল উদ্দিন বাবলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যাহ আজাদ, সাবেক ছাত্রদল সভাপতি হুমায়ুন কবির হুমু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন, পৌর সদস্য সচিব ইমরান হোসেন স্বপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেনবাগ উপজেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়,ও কলেজে মআলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
শীর্ষ সংবাদ: