নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৩, ৮ নভেম্বর ২০২৬
রোববার (৮ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নলিত চন্দ্র রায় উপজেলার খারিজা গোলনা ঝাউপাড়া এলাকার মৃত মটুরু চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন একই ইউনিয়নের খারিজা গোলনা পূর্বপাড়া ৭, নং ওয়ার্ডের বাসিন্দা চান মিয়া (৪৫) ও মো. আজগর আলী। চান মিয়া অটোচার্জার ভ্যানের চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অটোচার্জার ভ্যানটি যাত্রী নিয়ে জলঢাকার নবাবগঞ্জ বাজার থেকে আসছিল। পথে গোলনা ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় পৌঁছালে জলঢাকা থেকে ডিমলাগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথে নলিত চন্দ্র রায়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৪৪১৪।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শীর্ষ সংবাদ: