নোয়াখালীর হিন্দু কল্যাণ ট্রাস্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খোরশেদ আলম, নোয়াখালী

প্রকাশ: ১৭:১০, ১২ নভেম্বর ২০২৬

নোয়াখালীর হিন্দু কল্যাণ ট্রাস্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নোয়াখালীর  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিরুদ্ধে আ,লীগকে পুনঃবাসন ও দুর্নীতির অভিযোগে উঠেছে। জানা যায়, নোয়াখালীর হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের  (২০২৫-২৬) অর্থ বছরে বিলিকৃত প্রতিষ্ঠান, দুঃস্থ, বৃওি,পুরোহিত ও সেবায়েত বরাদ্দের মোট ১০৮২১২০ ( দশ লক্ষ বিরাশি হাজার একশত বিশ টাকা) আত্মসাৎ! সংকিষ্ট তালিকার উপকার ভোগীদের সাথে মুঠোফোনে জানাযায়, কাগজে কলমে নাম থাকলে ও কেউই পাইনি বরাদ্দের অর্থ অভিযোগ উঠেছে ট্রাষ্টের সচিবের সাথে ট্রাষ্টি ও নোয়াখালীর হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের অফিসের কর্মকতাদের যোগসাজশে এই টাকা হরিলুট হয়েছে। এই সময় নোয়াখালী জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ নোয়াখালীর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ট্রাষ্টি বোর্ডের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করে ফেনী,লক্ষীপুর,নোয়াখালী ট্রাষ্টের দায়িত্ব থাকা দূর্ণীতিবাজদের অপসারণ দাবি করেন। এই সময় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ১২টি অভিযোগ আনেন, যার মধ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, আ,লীগের নেতাদের সুযোগ দিয়ে পুনঃবাসন, ট্রাষ্টের অর্থের অনিয়ম করে বিদেশ সফর সহ দুদক আইনে মামলার মত গুরুতর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিষয়ে বিভিন্ন সময়ে বোর্ডের চেয়ারম্যান মাননীয় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করেও কোনও প্রতিকার পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন।

১২দফা অভিযোগনামার মধ্যে ট্রাস্টের বিভিন্ন প্রকল্প পরিচালকদের (পিডি) চাপ প্রয়োগ করে টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার ও কমিশন গ্রহণ; একক কর্তৃত্বে ট্রাস্ট পরিচালনার অপচেষ্টা এবং ইচ্ছা অনুযায়ী বিভিন্ন উপ-কমিটি চালাতে বাধ্য করা। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবসহ কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম দূর্ণীতিসহ
আওয়ামীকে সুবিধা দিয়ে পুনঃবাসন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদকে গোপনে অর্থের বিনিময়ে বিশেষ  সুবিধাসহ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য এবং সন্তানের উচ্চশিক্ষার নামে বিদেশে অর্থ পাচারের মত গুরুতর অভিযোগ উত্থাপন করে নোয়াখালী জেলা প্রশাসক ও দুদকের মাধ্যমে অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া দাবি জানানো হয়।
উল্লেখ  ২০২৪ সালের ৩ নভেম্বর গঠিত ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অব্যাহতি দিয়ে ২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন প্রকাশ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি নতুন বোর্ড গঠন করা হয়। এ অনুযায়ী পদাধিকারবলে ট্রাস্টের চেয়ারম্যান ধর্মবিষয়ক মন্ত্রী। সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী ও সংসদ সদস্য সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয় ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট করেন আগের ট্রাস্টি বোর্ডের দীপক কুমার পালিত। শুনানি নিয়ে হাইকোর্ট ১৩ অক্টোবর রুল দিয়ে নতুন বোর্ড গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবেদন করেন, যা চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক বলেন, ২০২৪-২৫ সালে একটি বোর্ড গঠিত হয়েছিল। তবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আইনে পরিষ্কার বলা আছে, সরকার যদি প্রয়োজন মনে করে, তাহলে ট্রাস্টিদের পরিবর্তন ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করতে পারে। তিনি আরো বলেন
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রায় ১০০ কোটি টাকার একটি ফিক্সড ডিপোজিট রয়েছে, যেখান থেকে প্রাপ্ত সুদ বা লভ্যাংশ দিয়ে দেশের মন্দির ও শ্মশান সংস্কারের কাজ করা হয়।  এই সুযোগকে কাজে লাগিয়ে (২০২৪-২০২৫) ও (২০২৫-২৬) অর্থ বছরে বিলিকৃত প্রতিষ্ঠান, দুঃস্থ, বৃওি,পুরোহিত ও সেবায়েত বরাদ্দের মোট অংকের অর্থ আত্মসাৎ করেছে নোয়াখালীর দায়িত্বে থাকা কর্মকতাগন। তালিকার উপকার ভোগীদের সাথে মুঠোফোনে জানাযায়, কাগজে কলমে নাম থাকলে ও কেউই পাইনি বরাদ্দের অর্থ অভিযোগ উঠেছে ট্রাষ্টের সচিবের সাথে ট্রাষ্টি ও নোয়াখালীর হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের অফিসের কর্মকতাদের যোগসাজশে এই টাকা হরিলুট হয়েছে। এই সময় তারা নোয়াখালী জেলা প্রশাসক ও দুদকের মাধ্যমে অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ও দাবি জানায়। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও কোম্পানিগঞ্জ উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি শ্যামল দাস অভিযোগ করে  জানান,নোয়াখালী হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট মূলত আ,লীগকে বিশেষ সুবিধা দিয়ে পুনঃবাসন করছে। বর্তমান ট্রাষ্টি দ্বিতীয়বার ক্ষমতায় কিন্তু তিনি আজ পর্যন্ত বিএনপির কোন সাধারণ কর্মীকে এক টাকার উপকার করেনি বরং বিএনপির সাইনবোর্ডে ট্রাষ্টি হয়ে নোয়াখালী চৌমুহনীর জেলা আ,লীগের সদস্য ও সাবেক আ,লীগের ট্রাষ্টি তপন মজুমদারকে বিশেষ সুবিধা দিয়ে আ,লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। ট্রাষ্টির টাকা দিয়ে বিদেশ সফর করেছেন, এখানে বিশাল লাভ আছে বলে দ্বিতীয় বার ও ট্রাষ্টির চেয়ার দখল করে রেখেছেন তিনি নিজে ও ফেনী পূজা উদযাপন পরিষদের সহ- সাধারণ সম্পাদক তাই তিনি পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের গুরুত্ব বুঝবে না । সেই জন্য তিনি আ,লীগের তালিকা বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানান।

আরও পড়ুন