নোয়াখালীতে নতুন কূপের গ্যাস সংযোগের দাবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৬, ১৪ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে নতুন কূপের গ্যাস সংযোগের দাবি

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়ার পর স্থানীয় জনগণ ও বিভিন্ন মহলে বাসাবাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ দ্রুত চালুর জোরালো দাবি করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে জাতীয় গ্রিডে নেওয়ার আগে বা অগ্রাধিকার ভিত্তিতে নোয়াখালীর স্থানীয় বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন পাইপলাইনের গ্যাস সংযোগের দাবি করেন।এছাড়াও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করার আগে নোয়াখালীর প্রতিটি ঘরবাড়ি,বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় গ্যাস সংযোগ নিশ্চিত করতে স্থানীয়রা হাইকোর্টের রিট করেছেন। 

তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে বাপেক্স (BAPEX) নোয়াখালীর সেনবাগের নার্সিং বা বড় চারীগাঁও (সুন্দালপুর-৪) এবং কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে ‘সুন্দালপুর সাউথ-১’ কূপে নতুন প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শেষে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। কূপটির দুটি জোনে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখান থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) জানায়, চলতি বছরের গত ৮ জুলাই শুরু হওয়া এই কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে আজ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক উদ্যোগে এবং বাপেক্স পরিচালিত ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ওপর ভিত্তি করে কূপটির খনন কার্যক্রম শুরু হয়েছিল।

বাপেক্স সূত্র জানায়, বাপেক্সের নিজস্ব ‘বিজয়-১০’ রিগ বা খননযন্ত্র ব্যবহার করে চলতি বছরের গত ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রায় সাড়ে তিন মাস ধরে চলা এ অভিযানে কূপটি ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত সফলভাবে খনন করা হয়। পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে কূপটির দুটি আলাদা জোনে গ্যাসের সন্ধান পাওয়া যায়।বাপেক্সের তথ্য অনুযায়ী, কূপটির এই দুটি জোনে মোট ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট বা ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের মজুত রয়েছে। ভোক্তা পর্যায়ের বর্তমান বাজারমূল্য হিসাব করলে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।

প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সফল পরীক্ষা-নিরীক্ষা শেষে এই কূপটি থেকে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প ইনচার্জ আরিফুল ইসলাম (ডিজিএম) বলেন,  প্রথম পর্যায়ে শেষ করে,দ্বিতীয় পর্যায় শুরু খননের কাজ শেষ। তবে দ্বিতীয়বার খনন সন্তোষ জনক হয়েছে।  অন্যান্য খনিজ পদার্থ নেই। ৩২০০ মিটার নিচে কুটটি রয়েছে। 

সেনবাগ উপজেলার নার্সিং বা বড় চারীগাঁও (সুন্দালপুর-৪) অনুসন্ধান কূপের ইনচার্জ জাকির হোসেন খান বলেন, এই কূপের করানোর কাজ শেষ। এখন লাইন নির্মাণ করতে ৫ মাস সময় লাগবে। ১৫৭৮ মিটার খানন করা হয়েছে। ১০ বছর গ্যাস উত্তোলন করা যাবে। ৬ মিলিয়ন গ্যাস মিলবে। 

তবে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা আশা করছেন, নতুন এই গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাস স্থানীয় জ্বালানি সংকট দূর করার পাশাপাশি শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন