নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫২, ৩ নভেম্বর ২০২৬
গ্রেপ্তার রনি কিশোরগঞ্জ সদর থানার যশোদল মধ্যপাড়া এলাকার মোঃ গুনি মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৬(১১)২৫, জিআর নং-৫৩০/২৫-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রনির অবস্থান নিশ্চিত করা হয়। পরে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি চৌকস দল গলাকাটা মোড় এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।