জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

এস আলম, জামালপুর

প্রকাশ: ১৬:২৬, ৪ নভেম্বর ২০২৬

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আজ ০৪ নভেম্বর এ অভিযান পরিচালিত হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন অবৈধ মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
​মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা যুবসমাজকে রক্ষা করতে এবং এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
​উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন