টেকনাফে এসআরবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৭, ৫ নভেম্বর ২০২৬

টেকনাফে এসআরবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

মাদকের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে এসআরবি-১৫ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, অস্ত্র, অপহরণ, খুন, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১৪:৩০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কাটাখালি ঘোনারপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারির বসতবাড়ি হতে পরিত্যক্ত ২০(বিশ) হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক মাদক কারবারি ১। মোহাম্মদ আরিফুল ইসলাম @ সোনামনি(২৫) পিতা- আবুল হোছন @ কালু, মাতা- শমসুন নাহার এর বসতবাড়ি হতে ১০,০০০ পিস ইয়াবা এবং ২। জিল্লুর রহমান @ কালু(১৯) পিতা- আব্দুস সালাম, মাতা- মমতাজ বেগম বসতবাড়ি থেকে ১০,০০০ পিস ইয়াবা সহ সর্বমোট ২০ (বিশ) হাজার পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কক্সবাজার জেলার টেকনাফ থানায় মামলা রুজু এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অপরাধ দমনে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন