নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৮, ৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে ফেনী সদর থানার মধ্যম চাড়িপুর এলাকার বায়তুল শরীফ জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম দিক থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে থাকার তথ্য পেয়ে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।