ঢাকায় ডিএমপির অভিযানে ৪৬৫ গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১৫:৫৭, ৭ অক্টোবর ২০২৬

ঢাকায় ডিএমপির অভিযানে ৪৬৫ গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৫ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুড়ি, ১টি স্টিলের কাটার, ২৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন। 

আরও পড়ুন