সাদ্দাম হোসেন
প্রকাশ: ১৮:১৪, ৭ অক্টোবর ২০২৬
ফিজির নাদি শহরের মার্টিনটার এলাকায় বুধবার, ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে শাহীনস্ ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, শাহীনস্ গ্লোবাল প্লেসমেন্ট প্রাইভেট লিমিটেড এবং এসবি লইয়ার-এর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলের সাবেক বিভাগীয় কমিশনার মেসাকে লেদুয়া। এছাড়া ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সহযোগী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন সিং বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ফিজিতে কাজের আশ্বাস দিয়ে অনেক সময় অবৈধভাবে অর্থ নেওয়া, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতারণার ঘটনা ঘটে। এসব অনিয়ম বন্ধ করে নিয়োগদাতা ও কর্মী-উভয় পক্ষের স্বার্থ রক্ষা করাই তাদের অন্যতম লক্ষ্য।
শাহীনস্ গ্লোবাল প্লেসমেন্ট প্রাইভেট লিমিটেড ফিজির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, চীন ও ফিলিপাইন থেকে দক্ষ কর্মী নিয়োগে কাজ করবে।
তবে পুরো প্রক্রিয়াটি ফিজির অভিবাসন, কর্মসংস্থান ও সংশ্লিষ্ট আইন-কানুন মেনে পরিচালনা করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বৈধ ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নিয়োগের মাধ্যমে অবৈধ দালাল, ভুয়া প্রতিশ্রুতি ও প্রতারণামূলক নিয়োগব্যবস্থা থেকে কর্মীদের সুরক্ষা দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য।
শাহীন সিং বলেন,
“আমাদের লক্ষ্য হলো সঠিক কর্মীকে সঠিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় যুক্ত করা।”
এদিকে শাহীনস্ ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড ফিজির নির্মাণ খাতে বিভিন্ন ধরনের কাজ করবে। এর মধ্যে রয়েছে মেসনরি, কার্পেন্ট্রি, ফিনিশিং কার্পেন্ট্রি, টাইলিং, প্লাস্টারিং, ওয়েল্ডিং, অ্যালুমিনিয়াম ওয়ার্কস, স্টিল ফিক্সিং, প্লাম্বিং অ্যান্ড পেইন্টিং।
অন্যদিকে এসবি লইয়ার্স প্রয়োজনীয় আইনগত পরামর্শ ও পেশাদার আইনি সহায়তা দেবে। ফলে নির্মাণ, জনবল নিয়োগ ও আইনসেবা-এই তিনটি খাতকে একসঙ্গে নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানগুলো।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, এই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কর্মীদের জন্য ফিজিতে বৈধভাবে কাজের সুযোগ পাওয়ার পথ আরও সহজ ও বিশ্বাসযোগ্য হবে।
বিশেষ করে বাংলাদেশ থেকে ফিজিতে কাজের জন্য যেতে আগ্রহীদের ক্ষেত্রে সরাসরি ও বৈধ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করা গেলে প্রতারণার ঝুঁকি কমবে এবং কর্মীরা নিরাপদভাবে ফিজিতে যাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
তাদের মতে, ফিজিতে কাজের সুযোগের কথা বলে বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থ আদায়, মিথ্যা প্রতিশ্রুতি এবং ভুয়া নিয়োগের মতো ঘটনা বন্ধে স্বচ্ছ নিয়োগব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই আনুষ্ঠানিক উদ্বোধনকে শুধু ব্যবসায়িক কার্যক্রমের সূচনা নয়, বরং স্থানীয় ব্যবসা, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক শ্রমবাজারের সঙ্গে ফিজির যোগাযোগ আরও শক্তিশালী করার একটি পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
ভবিষ্যতে ফিজির নিয়োগদাতা প্রতিষ্ঠান, কর্মী এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলে ফিজির অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানগুলো।