হামে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৩৫৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৬, ৫ অক্টোবর ২০২৬

হামে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৩৫৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৫৬ জন আক্রান্ত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৯৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৭২২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন।

গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৫ হাজার ৩৩৬ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৬৮ হাজার ৭৪২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন