ফটিকছড়িতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির সমাবেশ ও মিছিল

 নাজিম উদ্দীন ফটিকছড়ি (চট্টগ্রাম )

প্রকাশ: ১৮:৩৪, ৬ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির সমাবেশ ও মিছিল

চট্টগ্রামের ফটিকছড়িতে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি আহমেদ মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সারোয়ার আলমগীর।

সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিকভাবে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে সমাবেশস্থল থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে ফটিকছড়ি পৌর এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন