ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৯:০১, ৮ নভেম্বর ২০২৬
রবিবার দুপুর ১টার দিকে দপদপিয়া পুরনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে আটক করে।
এ খবর ছড়িয়ে পড়লে আসামির তিন ভাই ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে জোরপূর্বক তাকে ছিনিয়ে নেন তারা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে।
এ ঘটনার পর দপদপিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।