নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৫৮, ৭ নভেম্বর ২০২৬
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২৪ আমাদের, আমাদের করতে থাকলে এটা কারও থাকবে না। এটা আসলে সবার।” আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা একসময় মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করেছিল, তারা এখন দিল্লিতে চলে গেছে। বর্তমানে নতুন প্রজন্মের কেউ কেউ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে দাবি করছে। এ ধরনের মনোভাব নিয়ে সামনে এগোনো সম্ভব নয়।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্ষমতায় থাকার মেয়াদ দীর্ঘায়িত করার চেষ্টা ছিল ওই সরকারের। নির্বাচন পেছানোরও চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দিন বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়েছে। ১৮৫৭ সালের পর ৭ নভেম্বরকে তিনি দ্বিতীয় সিপাহী বিপ্লব হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, ৭ নভেম্বর শুধু বিএনপির নয়, এটি দেশের সবার। এদিন অরক্ষিত স্বাধীনতা সুরক্ষিত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আঞ্চলিক প্রভাবশালী শক্তিগুলো বুঝতে পেরেছে, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে জাতীয়তাবাদের উত্থান ঘটেছিল।