গোপালগঞ্জে এমপির বাড়িতে অগ্নি সংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩:৪৫, ১৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে এমপির বাড়িতে অগ্নি সংযোগ

গোপালগঞ্জ ৩ আসনের এমপি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার(১৭ নভেম্বর) রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা মিছিল নিয়ে জিলানীর পাটগাতি গ্রামের বাড়িতে যান।  মিছিল কারীরা চড়াও হলে বাড়ির লোকজন ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। পরে মিছিল কারীরা সেখানে আগুন দেয়। রাস্তায় ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। 

এ কারণে গ্রামবাসী আশপাশের জলাশয় থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে পক্ষদর্শীরা জানিয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত রাত সোয়া দশ টা এমপি জিলানীর বাড়ির আগুন জ্বলছিল বলে ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ বলেন, টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ ৩ আসনের এমপি এসএম জিলানীর পাটগাতীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে খবর পেয়েছি। কিন্তু আন্দোলনের কারণে আমরা স্টেশন থেকে বের হতে পারছিলাম না। 

এখন স্থানীয় কিছু লোক আগুন নেভাতে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি নতুন আসায় কোথায় যাচ্ছি সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না।

আরও পড়ুন