‎মাটিরাঙ্গা জোনের অভিযানে অবৈধ কাঠ জব্দ

‎এ এম ফাহাদ, খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২১:৪৮, ২১ নভেম্বর ২০২৫

‎মাটিরাঙ্গা জোনের অভিযানে অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর  ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের  অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। 
‎
‎শুক্রবার (২১ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা থেকে এসব  অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।
‎
‎মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি'র দিকনির্দেশনায় ২১ নভেম্বর, শুক্রবার দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদর থেকে বিজেও-৫২৪৩৯ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা থেক মালিক বিহীন মোট- ৬২ টুকরা (১৬৩.৪৬ ঘনফুট) অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। 
‎
‎জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য 
‎৪লাখ ৯০ হাজার ৩শত ৮০ টাকা। 
‎
‎মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
 

আরও পড়ুন