নাচোলে লাইসেন্সবিহীন ডিজেল মজুদ, জব্দ ১৫ ব্যারেল

মোঃ ওলিউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ১০:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে লাইসেন্সবিহীন ডিজেল মজুদ, জব্দ ১৫ ব্যারেল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারে লাইসেন্সবিহীনভাবে দোকান ও গোডাউনে ডিজেল মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন চৌধুরীর দোকান ও গোডাউনে লাইসেন্সবিহীনভাবে মজুদ রাখা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৯ হাজার ২৯০ টাকা।

লাইসেন্সবিহীনভাবে ডিজেল মজুদের অপরাধে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০(ঙ) ধারায় মোঃ হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ডিজেল নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন