চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ১

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

প্রকাশ: ১১:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় কামরুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের জেরে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, কামরুল স্থানীয় একটি কিশোর গোষ্ঠীর নেতৃত্ব দেন। তবে এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ঘটনার কারণ ও জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন