মোঃ সবুজ মিয়া, নীলফামারী
প্রকাশ: ০১:৩০, ৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নিতাই বানিয়াপাড়া গ্রামের সাবুলের ছেলে রায়হান (২৫) ও একই গ্রামের আশিদুলের ছেলে লিটন (২৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন গাঙ্গবার এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মাহেন্দ্র ট্রলিসহ চালক রায়হান ও লিটনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।