ছাব্বির হাসান, বগুড়া
প্রকাশ: ১৮:০৩, ৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:০৬, ৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়ার জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম কাহালু উপজেলার আড়োয়া (আবাসন) এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ মার্চ কাহালু থানায় ছয় বছর বয়সী শিশু মোছা. মরিয়ম খাতুন ও সাত বছর বয়সী শিশু মোছা. রিয়া মুনিকে ধর্ষণের অভিযোগে নুর ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
বিচার শেষে আদালত ছয় বছর বয়সী মরিয়ম খাতুনকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নুর ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একইভাবে সাত বছর বয়সী রিয়া মুনিকে ধর্ষণের অভিযোগেও তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালতের আদেশে বলা হয়েছে, দুই মামলায় দেওয়া সাজা একই সঙ্গে কার্যকর হবে না। একটি সাজা ভোগ করার পর অপর সাজা কার্যকর হবে।
এ ছাড়া অর্থদণ্ড হিসেবে আদায় করা টাকা ভুক্তভোগী দুই শিশুর মাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর আদালত থেকে জারি করা সাজা পরোয়ানার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নুর ইসলামকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।