পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তন, দ্বিতীয় স্ত্রী কারাগারে

শাহাদত হোসেন, রাজশাহী:

প্রকাশ: ১৭:৩৪, ১০ অক্টোবর ২০২৬

পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তন, দ্বিতীয় স্ত্রী কারাগারে

রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার বেলপুকুর থানাধীন মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত আশরাফুল ইসলাম (৩৫) উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুলের প্রথম স্ত্রী তারাপুরে নিজ বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে তিনি মাহিন্দ্রা বাজারে ভাড়া বাসায় থাকতেন। প্রথম স্ত্রীর বাড়িতে যাতায়াতকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার ভোরে ওই বিরোধের জেরে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গ কেটে দেওয়া হয়।

খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত রেখা খাতুনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে চালান করা হয়েছে। এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন