খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

ভবেশ ত্রিপুরা, খাগড়াছড়ি

প্রকাশ: ১৬:৪৯, ৬ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। তবে আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানগুলোতে তা ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর সঙ্গে পানির সংকট যুক্ত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি অটোরিকশা পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন