খাগড়াছড়িতে গাড়ীতে আগুন গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা, আটক ৩

ভবেশ ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৪:২৮, ১০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে গাড়ীতে আগুন গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা, আটক ৩

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা জীবে আগুন দিয়েছে দুবৃত্তরা। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে শহরের পানখাইয়া পাড়া রোড়ে এ ঘটনা ঘটে।  জীব গাড়ীর মালিক মোঃ এমাজ উদ্দিন শাহীন জানান প্রতিবেশিরা ও বাজারের নাইট গার্ড তাকে ফোন দিয়ে জানান কয়েকজন দুবৃত্ত মোটরসাইকেল যোগে এসে তার  দাঁড়িয়ে থাকা জীব গাড়ীতে পেট্রোল দিয়ে আগুন দিয়ে চলে যায়।  

পরে তিনি গাড়ীরকাছে গিয়ে দেখেন ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাচ্ছেন। দুবৃত্তরা টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন দেয়। 

এনিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ কায় কিসলুকে মুঠোফোনে বার বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িত সন্দেহে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, খাগড়াছড়ি শহরের  পানখাইয়া পাড়া এলাকায় একটি জীব গাড়ী,  গুইমারা হাফছড়িতে আগুনের ঘটনা ঘটে, তারা খবর পেয়ে দ্রুত গিয়ে অগ্নি নির্ভাপন করেন। এছাড়া দীঘিনালা সড়ক সাত মাইল এলাকায়,  মাটিরাঙ্গা রিচাং ঝর্ণা ও গুইমারা বুদং পাড়া এলাকায় দুবৃত্তরা গাছ কেটে অবরোধ করার চেষ্টা করলে তারা সে গুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন