নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৫, ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১৪১৭০/২০২৬-এর ১৫ অক্টোবর ২০২৬ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে পুনর্বহাল করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের আদেশ এবং স্থানীয় সরকার বিভাগ ও নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার নির্দেশনার আলোকে তাঁকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মালেকা বেগম ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে। একই সঙ্গে পুনর্বহাল হওয়া চেয়ারম্যানের কাছে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
শীর্ষ সংবাদ: