নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১২, ৭ জুন ২০২৬
রোববার (তারিখ উল্লেখযোগ্য) সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর উপজেলার ৩ নম্বর পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া গ্রামে মনিরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৯১ হাজার ৪২০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মনির হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহ, নাটোর, ঢাকা জেলা এবং ডিএমপিসহ দেশের বিভিন্ন স্থানে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মোট ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আন্তঃজেলা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এ অভিযানে গুরুত্বপূর্ণ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
পুলিশ আরও জানায়, মনিরের অন্যান্য সহযোগী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শীর্ষ সংবাদ: