নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৫, ১১ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১২-এর বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে লালুকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার লালু ক্যাম্প-১২-এর বালুখালী এলাকার এফসিএন-২৮৮৬৬, ব্লক-জি/৬-এর বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সিদ্দিক আহমেদ। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি আরসার সদস্য এবং দুটি হত্যা মামলার প্রধান আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর লালুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।