বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৫, ১১ নভেম্বর ২০২৬
বরিশালের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৩৫,২০০ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকাল ২টা ২০ মিনিটের সময় বন্দর থানাধীন সাহেবের হাট মাছ বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৩৫)। পিতা- মৃত আফসার গাজী। সাং- কুন্দিয়ালপাড়া, ইউপি- টুঙ্গিবাড়িয়া, থানা- বন্দর, জেলা- বরিশাল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবের হাট মাছ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় আবুল কালাম আজাদকে ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৩৫,২০০ টাকাসহ আটক করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।