নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩৭, ১১ নভেম্বর ২০২৬
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা বাজারসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আমান উল্লাহ (৫৩)। তিনি রামু উপজেলার খুরুলিয়া ইউনিয়নের আসমার ঘোনা এলাকার মৃত ফজল করিমের ছেলে।
এসআরবি-১৫ জানায়, আমান উল্লাহর বিরুদ্ধে ২০২১ সালে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় তাঁর সাত বছরের কারাদণ্ড হয়। সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিএসসির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আমান উল্লাহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।