নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:১০, ১১ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন খুরুলিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মনু মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন যাত্রী ও যানবাহনে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামুর চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে শফিউল আলম (৩০) এবং কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকার মৃত হোসেনের ছেলে মো. ইসলাম (৪০)।
অভিযানে তাঁদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন ফোন, একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামতসহ তাঁদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।