নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৫৭, ১১ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী বৌ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল স্থানীয় মোস্তাফিজ কুলিং কর্নার থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মামুন কক্সবাজার সদর থানার ইসলামপুর, দক্ষিণ পাহাড়তলী এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ আলী এবং মায়ের নাম মনোয়ারা বেগম। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। হত্যা, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।