নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৫, ১১ নভেম্বর ২০২৬
বুধবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলার মোড়ে অভিযান চালিয়ে ককটেল দুটি উদ্ধার করা হয়।
এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, শেখটোলার মোড়ের বটগাছের গোড়ায় অবিস্ফোরিত ককটেল পড়ে রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে লাল কসটেপে মোড়ানো একটি এবং কালো কসটেপে মোড়ানো আরেকটি ককটেল উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এসআরবি জানিয়েছে, উদ্ধার করা ককটেলগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা ককটেল দুটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।