জামালপুরে এসআরবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৫, ১৬ নভেম্বর ২০২৬

জামালপুরে এসআরবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরে ৬ কেজি গাঁজাসহ মাহফুজ মিয়া (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে জামালপুর সদর থানার বগালী এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে মেসার্স শতাব্দী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসআরবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাহফুজকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার মাহফুজের বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জামালপুরসহ বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৪।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন