নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৩, ১৬ নভেম্বর ২০২৬
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাঘা থানার আলাইপুর পশ্চিমপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল।
এসআরবি সূত্রে জানা যায়, অভিযানে ৫২ বোতল কোডিনযুক্ত ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও মাদকের কোনো মালিককে পাওয়া যায়নি। এ অবস্থায় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদক জব্দ করা হয়।
পরে জব্দ করা মাদক বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাঘা থানায় মামলা করা হয়েছে।
শীর্ষ সংবাদ: