নাইক্ষ্যংছড়িতে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার, গ্রেফতার ১

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৬:২৬, ২৯ নভেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার, গ্রেফতার ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইয়াবা ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে গোলাগুলিতে শাহজান নামে একজন নিহত হওয়ার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল ইসলাম নয়ন (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।'

গত ২৬ নভেম্বর ইয়াবা ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শাহজান নিহত হন।'

এ ঘটনার পর ২৯ নভেম্বর রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুলতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। অভিযানে গ্রেফতারকৃত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।'

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় এফআইআর নং-১৯, তারিখ: ২৯/১১/২০২৬, ধারা- ১৯(এ), দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।'

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।'

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন