ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৯, ২৭ নভেম্বর ২০২৬
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আখাউড়া পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল আখাউড়া পৌরসভাস্থ সড়ক বাজার থেকে আখাউড়া বাইপাসগামী পাকা রাস্তার ওপর অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় ওই তিনজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাঈম মিয়া প্রকাশ সায়েম মিয়া (পিতা- সামছুল ইসলাম) স্থায়ী ঠিকানা নিয়ামতপুর, থানা-করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ। সাজমনি আক্তার (পিতা- মৃত ইরন মিয়া, স্বামী,মো. তুহিন স্থায়ী ঠিকানা শাহাপুর, থানা কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
বর্তমানে তিনি আখাউড়া থানার টানপাড়া এলাকায় বসবাস করছেন। রুমা আক্তার (স্বামী রবিউল ইসলাম, পিতা, আলাল ভূইয়া: ঠিকানা টানপাড়া, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
শীর্ষ সংবাদ: