নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:১১, ২৮ নভেম্বর ২০২৬
গ্রেফতারকৃত আসামি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার গামারিয়া গ্রামের মৃত খোকা সরকার ও মোছাঃ ফিরোজা বেগমের পুত্র।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন আদালতে এনআই অ্যাক্ট (Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারা) সংক্রান্ত একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে জামালপুর যুগ্ম দায়রা জজ ২য় আদালতের মামলা নং- ২৬০(১)২৫ তে বিজ্ঞ আদালত তাকে ০১ (এক) বছরের কারাদণ্ড এবং ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিআর মামলা নং- ৯১৫/২৪, কোনাবাড়ী থানা) এবং ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ এর (সিআর মামলা নং- ১২২৫/২৪, উত্তরা পূর্ব) পৃথক দুটি এনআই অ্যাক্টের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শীর্ষ সংবাদ: