নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:০৩, ২৮ নভেম্বর ২০২৬
এরই ধারাবাহিকতায় ২৮ নভেম্বর ২০২৬ তারিখ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চামুশা সাকিস্থ জনৈক মোঃ শাকিউল হকের বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ আছ।
উক্ত তথ্যের ভিত্তিতে অপারেশন দল অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ী মোঃ শাকিউল হক (৩৯), পিতা-মোঃ মার্জেন আলী, মাতা-মোসাঃ শহিনুর বেগম, সাং-চামুশা ১নং ওয়ার্ড, ডাকঘর-ফুটানী বাজার, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এসআরবি’র উপস্থিতি বুঝতে পেয়ে আগেই পালাতে সক্ষম হলেও তার স্ত্রী মাদক ব্যবসায়ী মোসাঃ মাহিরন বেগম (৩৯), স্মামী-মোঃ শাকিউল হক, মাতা-মোসাঃ আশমা বেগম, সাং-চামুশা ১নং ওয়ার্ড, ডাকঘর-ফুটানী বাজার, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে রাত ০৩.০০ ঘটিকার সময় ঘটনাস্থলে গ্রেফতার করা হয়।
এ সময় ধৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে আসামীদ্বয়ের বসতবাড়ীর শয়নকক্ষে প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত ১৫৩ বোতল ফায়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি, ০১ বোতল ফেন্সিডিল (সর্বমোট ১৮৩ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদক) ও মাদক ব্যবসায় ব্যবহৃত ০২টি মোবাইল ফোন সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তারা স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন হতে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করে আসতেছে।
ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় হস্তান্তর পূর্বক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
শীর্ষ সংবাদ: