নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৮, ২৮ নভেম্বর ২০২৬
গ্রেফতারকৃত আসামি ১। কামরুল হাসান (৪২) এবং ২। নিলুফা ইয়াসমিন (৩৬), স্বামী- কামরুল হাসান, উভয় জেলা- ময়মনসিংহদ্বয় ঈশ্বরগঞ্জ থানার আলোচিত মিনারা বেগম হত্যা মামলা নং- ১৭, তারিখ: ১৮ নভেম্বর ২০২৬ খ্রি. ধারা: ৩০২/১১৪/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় প্রধান আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মিনারা বেগম (৬৪) এর স্বামী মৃত শিহাব উদ্দিন ফকির জীবদ্দশায় ভিকটিমের নামে ৩০ শতাংশ এবং তার মেয়ে মোছাঃ শাহানা বেগম (৫২) এর নামে ৫০ শতাংশ জমি রেজিস্ট্রি দলিল করে দিয়ে যান। উক্ত জমি নিজ নামে লিখে নেওয়ার জন্য ভিকটিমের ছেলে কামরুল হাসান (৪২) ও ছেলের বউ নিলুফা ইয়াসমিন (৩৬) দীর্ঘদিন ধরে ভিকটিমকে চাপ সৃষ্টি ও মারধর করে আসছিল। এরই জেরে গত ১৬ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় ঈশ্বরগঞ্জ পৌরসভাস্থ কাকনহাটি উত্তর এলাকায় ভিকটিমের বসতঘরে বিবাদীগণ পুনরায় জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম মিনারা বেগমকে মাথায়, মুখে, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে ঘরের ভেতর আটকে রাখে। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে গেলে পরদিন ১৭ নভেম্বর ২০২৬ খ্রি. ভোর অনুমান ০৪:০০ ঘটিকায় তিনি পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছোট ভাই মোঃ তাজুল ইসলাম তালুকদার (৫৪) বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করেন । মামলা রুজুর পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শীর্ষ সংবাদ: