আইইবির তরুণ প্রকৌশলীদের সম্পাদক  প্রকৌঃ আসিফ হোসেন রচি

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশ: ১৪:১৭, ২৮ নভেম্বর ২০২৬

আইইবির তরুণ প্রকৌশলীদের সম্পাদক  প্রকৌঃ আসিফ হোসেন রচি

​ঢাকা: বাংলাদেশের প্রকৌশলীদের সর্বোচ্চ পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সাধারণ নির্বাচনে বিপুল ভোটে এবং সারাদেশের তরুণ প্রকৌশলীদের ব্যাপক সমর্থনে ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বরিশালের কৃতি সন্তান প্রকৌশলী আসিফ হোসেন রচি।

​দীর্ঘদিন ধরে প্রকৌশলীদের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আসিফ হোসেন রচি। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রদলের আহবায়ক হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে পেশাজীবী অঙ্গনে প্রবেশ করে তিনি আইইবির ঢাকা কেন্দ্রের লোকাল কাউন্সিল (মেম্বার) হিসেবে বিভিন্ন গঠনমূলক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন।

​এবারের আইইবি সাধারণ নির্বাচনে তরুণ ও নবীন প্রকৌশলীদের প্রত্যাশার প্রতীক হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলে সারাদেশের প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক সমর্থনে তাঁর এই বিজয় নিশ্চিত হয়।

​নবনির্বাচিত সম্পাদক আসিফ হোসেন রচি তাঁর এই বিজয়ে সারাদেশের সকল প্রকৌশলী, ভোটার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এই বিজয় কেবল আমার একার নয়, এটি সারাদেশের তরুণ ও মেধাবী প্রকৌশলীদের আস্থার প্রতিফলন। প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আইইবিকে একটি আধুনিক ও গতিশীল প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমি সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাব।"

উল্লেখ্য যে, ​প্রকৌশলী আসিফ রচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন এ্যাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।  

“একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা” এই স্লোগানকে মূলমন্ত্র ধরে বর্তমানে প্রকৌঃ রচি জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন