তাওহিদুজ্জামান রোমান,শেরপুর
প্রকাশ: ১০:৫২, ৯ মে ২০২৬
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় অভিযুক্ত যুবকের মোবাইল ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক অভিযুক্ত বিল্লাল হোসেনের বাবা চাঁন মিয়া, মা তহুরন নেছা ও বোন রাবিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ টয়লেটে লুকিয়ে রাখা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মা হারানো সানজিদা ছোটবেলা থেকে তার নানি চাঁন ভানুর কাছে লালিত-পালিত হয়ে আসছিল। বৃহস্পতিবার বিকেলে সে প্রতিবেশী চাঁন মিয়ার বাড়িতে খেলতে যায়। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় স্বজনেরা রাতভর ও শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
একপর্যায়ে সানজিদার স্বজনেরা বিল্লালের মা তহুরন নেছার কাছে জানতে চাইলে তিনি পলাতক ছেলে বিল্লালের মোবাইল নম্বর দেন। পরে ওই নম্বরে যোগাযোগ করা হলে বিল্লাল শিশুটিকে হত্যা করে নিজেদের টয়লেটে মরদেহ লুকিয়ে রাখার কথা স্বীকার করে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন টয়লেটে গিয়ে মরদেহের সন্ধান পান। এ সময় এলাকাবাসী বিল্লালের বাবা-মা ও বোনকে আটক করে পুলিশে খবর দেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শীর্ষ সংবাদ: