এসআরবির অভিযানে উখিয়ায় হত্যা ও মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৯, ৬ নভেম্বর ২০২৬

এসআরবির অভিযানে উখিয়ায় হত্যা ও মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আত্মপ্রকাশের পর থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-১৫ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় মানবপাচার, হত্যা, মাদক, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, অদ্য ০৫ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১৮:৩০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কোর্ট বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে উখিয়া থানার চাঞ্চল্যকর মানবপাচার ও হুমায়ুন হত্যা মামলার এজাহারনামীয় ৪নং পলাতক আসামি মোঃ ইসলাম @ সাইফুল ইসলাম(২৮)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ ইসলাম @ সাইফুল ইসলাম(২৮), পিতা- সৈয়দ আহমদ, গ্রাম- উত্তর পুকুরিয়া, ০২নং ওয়ার্ড, ০৪নং রাজাপালং ইউনিয়ন, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন